Wednesday, June 10, 2026
Live

বাতাস থেকে পানি আহরণের সমন্বিত প্রযুক্তি চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাতাস থেকে পানি আহরণের সমন্বিত প্রযুক্তি চীনে
ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: বাতাসের জলীয় বাষ্প থেকে পানি আহরণের একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ প্রযুক্তি বাজারে এনেছে চীন। শাংহাইয়ের চিয়াও থোং বিশ্ববিদ্যালয়ের তৈরি এ প্রযুক্তি দিনে ৫০ লিটার থেকে শুরু করে সর্বোচ্চ ১৬০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবে। এই প্রযুক্তি তিনটি মূল প্রক্রিয়ার ওপর ভিত্তি করে কাজ করে—ঘনীভবন, শোষণ, এবং হিট পাম্পের সঙ্গে শোষণ ও শোষণ ক্ষমতার সংমিশ্রণ। এ উদ্ভাবনের ওপর ভিত্তি করে শাংহাইভিত্তিক টেকফার্ম অ্যাটমসওয়েল বাজারের জন্য উন্মুক্ত করেছে এ প্রযুক্তির একটি প্লাটফর্ম। এর মধ্যে রয়েছে সৌরশক্তি চালিত অফ-গ্রিড পানির স্টেশন। এটি ৩৫ থেকে ৯৯ শতাংশ আর্দ্রতায় ১৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি আহরণ করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এ আবিষ্কার পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে, কারণ প্রতি বছর বিশ্বে প্রায় ৬০ হাজার কোটি প্লাস্টিক বোতল উৎপাদিত হয়, যার মাত্র ৯ শতাংশ রিসাইকেল করা হয়। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.