Wednesday, June 10, 2026
Live

বার্বাডোসে পৌঁছেছে চীনের হাসপাতাল জাহাজ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বার্বাডোসে পৌঁছেছে চীনের হাসপাতাল জাহাজ
ডিসেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চিকিৎসা সহায়তা দিতে শনিবার ক্যারিবীয় দ্বীপদেশ বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনের বন্দরে পৌঁছেছে চীনা নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘সিল্ক রোড আর্ক’ । চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর এই হাসপাতাল জাহাজটি সাত দিনের শুভেচ্ছা সফরে বার্বাডোসে অবস্থান করবে এবং এ সময় স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে। ২০১৫ সালে চীনা নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘পিস আর্ক’ বার্বাডোস সফরের পর এটি দেশটিতে চীনা নৌবাহিনীর দ্বিতীয় হাসপাতাল জাহাজের সফর। জাহাজটি বন্দরে পৌঁছালে বার্বাডোসের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা, দেশটিতে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তারা এবং বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উষ্ণ অভ্যর্থনা জানান। চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশের ছুয়ানচৌ শহর থেকে গত ৫ সেপ্টেম্বর ‘সিল্ক রোড আর্ক’ যাত্রা শুরু করে। এই অভিযানটি ‘মিশন হারমনি–২০২৫’ নামে পরিচিত, যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে। নাহার/শুভ তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.