Wednesday, June 10, 2026
Live

বিআরআই অংশীদারদের সঙ্গে চীনের সহযোগিতা আরও গভীর হয়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিআরআই অংশীদারদের সঙ্গে চীনের সহযোগিতা আরও গভীর হয়েছে
জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-ভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করেছে চীনের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) প্রকাশিত তথ্যে এ কথা জানানো হয়েছে। গত এক বছরে সিসিপিআইটি মোট ৪০৭টি ব্যবসায়িক প্রতিনিধি দলের বিদেশ সফরের আয়োজন করে, যার মধ্যে ২২৮টি সফর ছিল বিআরআই অংশীদার দেশগুলোতে। ২০২৫ সালে সিসিপিআইটি ৪৩টি বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশে ৭০৭টি বিদেশি প্রদর্শনী প্রকল্পের অনুমোদন দেয়। এসব প্রদর্শনীতে অংশ নেয় প্রায় ২৬ হাজার ৫০০টি প্রতিষ্ঠান। বাণিজ্য সহজ করতে ২০২৫ সালের প্রথম ১১ মাসে জাতীয় বাণিজ্য উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে বিআরআই দেশগুলোর জন্য ৪৯ লাখ ৯০ হাজার উৎস সনদ এবং ৫ লাখ ৫৯ হাজার ৬০০টি বাণিজ্যিক সনদ ইস্যু করা হয়। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.