Wednesday, June 10, 2026
Live

বিএনপি প্রতিনিধিদলের চীন সফর পরবর্তী নৈশভোজে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিএনপি প্রতিনিধিদলের চীন সফর পরবর্তী নৈশভোজে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের চীন সফর পরবর্তী এক নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার প্রতিনিধিদলের পক্ষ থেকে আয়োজিত এই নৈশভোজে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, এই সফরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস সুদৃঢ় হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং শাসনের অভিজ্ঞতা বিনিময়ে প্রতিশ্রুতিবদ্ধ। বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে উচ্চ-মানের উন্নয়ন এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে আমরা প্রস্তুত।

প্রতিনিধিদলের প্রধান, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে চীন সরকারের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফরের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, চীন বাংলাদেশের এক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার।

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন যে, বিএনপি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ‘এক চীন’ নীতির প্রতি অবিচল রয়েছে। তিনি বলেন, আমরা দুই দেশ ও দুই দলের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে চাই। চীনের উন্নয়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন সাফল্য অর্জন এবং বন্ধুত্বের এই ধারা বজায় রাখতে বিএনপি আগ্রহী।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- চীনা দূতাবাস।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.