Wednesday, June 10, 2026
Live

বিএমআই প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য চীনের, পক্ষাঘাতগ্রস্তদের জন্য নতুন আশা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিএমআই প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য চীনের, পক্ষাঘাতগ্রস্তদের জন্য নতুন আশা
ডিসেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা সম্প্রতি ব্রেন–মেশিন ইন্টারফেস (বিএমআই) প্রযুক্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। পক্ষাঘাতে আক্রান্ত দু’জন রোগী শুধু চিন্তার মাধ্যমে বৈদ্যুতিক হুইলচেয়ার চালানো, রোবট কুকুর দিয়ে পণ্য আনা এবং রোবটিক বাহু ব্যবহার করে পানি পানের মতো কাজ সফলভাবে করতে পেরেছেন। বুধবার শাংহাইয়ে চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ব্রেন সায়েন্স অ্যান্ড ইন্টেলিজেন্স টেকনোলজি সেন্টারের এক সংবাদ ব্রিফিংয়ে এই অগ্রগতির কথা জানানো হয়। ত্রিশোর্ধ্ব ওই দুই রোগীর শরীরে চলতি বছরের জুন ও অক্টোবরে বিএমআই ইমপ্লান্ট বসানো হয়। গবেষকরা জানান, বিশ্বের প্রথমবারের মতো শুধু চিন্তার মাধ্যমে পাওয়ার হুইলচেয়ার ও রোবট কুকুর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আগের পরীক্ষায় রোগীরা শুধু কম্পিউটার কার্সর নিয়ন্ত্রণ করতে পারতেন, সেখানে এবার তারা বাস্তব জগতের কাজ করতে পারছেন। এক্ষেত্রে ব্যবহৃত ইমপ্লান্টগুলো ৫ মিলিমিটারের ক্রেনিয়াল পাংচারের মাধ্যমে ঢোকানো হয়েছিল, যা তুলনামূলক বেশ ক্ষুদ্র। এমন একজন রোগী বর্তমানে অনলাইন তথ্য যাচাইয়ের কাজে যুক্ত হয়েছেন, যা তিনি পুরোপুরি মস্তিষ্কের সংকেত দিয়ে পরিচালনা করছেন। এ গবেষণায় যুক্ত অন্যতম গবেষক চাও চেংথুও বলেন, এই প্রযুক্তি ভবিষ্যতে বাস্তব ব্যবহারের পথে এগোচ্ছে। গবেষকরা বলেছেন, গতি এই প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক। যোগাযোগ প্রোটোকল কাস্টমাইজ করার মাধ্যমে, দলটি নিউরাল সিগন্যাল প্রক্রিয়াকরণের গতির বিলম্বকে ১০০ মিলিসেকেন্ডের কমিয়ে এনেছে, যা শরীরের স্বাভাবিক নিউরাল বিলম্বের চেয়ে দ্রুত। গবেষণা দলটি আশা করছে, তিন বছরের মধ্যে মোটর ও ভাষার কার্যকারিতা পুনরুদ্ধারের জন্য বড় আকারের অ্যাপ্লিকেশন তৈরি সম্ভব হবে। তাদের মতে, পাঁচ বছরের মধ্যে পার্কিনসন রোগ এবং বিষণ্নতার মতো ব্যাধি সারাতেও এটি ভূমিকা রাখবে। ফয়সল/ঐশী তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.