Wednesday, June 10, 2026
Live

বিগত বছেরে সিয়ান সিয়ানিয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রি পরিবহনে রেকর্ড

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিগত বছেরে সিয়ান সিয়ানিয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রি পরিবহনে রেকর্ড
জানুয়রি ১৯,সিএসজি বংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশের সিয়ান সিয়ানিয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন ২০২৫ সালে ৪ কোটি ৮৫ লাখ ৩৬ হাজারে পৌঁছেছে, যা এক নতুন রেকর্ড। বিগত এক বছরে এই বিমানবন্দরটি ৬০টি আন্তর্জাতিক ও আঞ্চলিক যাত্রীবাহী রুট পুনরায় চালু করে নতুন করে চলাচল শুরু করেছে। যার ফলে বিশ্বের ২৫টি দেশের ৫২টি প্রধান শহরের সাথে এই বিমানবন্দরের যোগাযোগ স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক যাত্রী সংখ্যা ৫০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ লাখ ৯৩ হাজারে দাঁড়িয়েছে। বন্দর কতৃপক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের উন্নত সেবা প্রদান, শৌচাগার ও নার্সিং রুমের মতো সুযোগ সুবিধা আধুনিকায়ন এবং টার্মিনালগুলোতে চার্জিং পয়েন্ট বাড়ানোর ‍বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। সেই সাথে আরও বেশি বিনামূল্যে শাটল বাস এবং হুইল চেয়ার সেবা সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি, বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে ২৪০ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট নীতি কার্যকর করেছে এবং একটি ইনবাউন্ড (বিদেশি পর্যটকদের জন্য) সার্ভিস সেন্টার নির্মাণের কাজ ত্বরান্বিত করেছে। বিদেশি পর্যটকদের প্রবেশকালীন অভিজ্ঞতা আরও সহজ ও আরামদায়ক করতে টার্মিনাল-৫ এ একটি বিশেষ সার্ভিস কাউন্টারও স্থাপন করা হয়েছে। রাসেল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.