Wednesday, June 10, 2026
Live

বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সূত্র সংগ্রহ বৈধ ও প্রয়োজনীয়: চীনা মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সূত্র সংগ্রহ বৈধ ও প্রয়োজনীয়: চীনা মুখপাত্র
নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: অবৈধ বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সূত্র সংগ্রহ করা পুলিশের একটি বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ। বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন চীনের মূল ভূখণ্ডের এক মুখপাত্র। ফুচিয়ান প্রদেশের ছুয়ানচৌ পুলিশ সম্প্রতি তাইওয়ানের দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের অপরাধমূলক ও অবৈধ কার্যকলাপের সূত্র ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে। অভিযোগ করা হয়েছে, তারা তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদিদের হয়ে কাজ করছিলেন। স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ছেন বিনহুয়া জানান, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিয়ে আসছেন এবং তাইওয়ান ও এর বাসিন্দাদের কল্যাণে গৃহীত মূল ভূখণ্ডের নীতি ও পদক্ষেপকে অপমানজনকভাবে উপস্থাপন করে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, চীনের তাইওয়ান প্রণালীর উভয় তীরের বাসিন্দারা যেন সক্রিয়ভাবে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সূত্র রিপোর্ট করেন। জেনিফার/ ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.