ফেব্রুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) সময়কালে চীনে বিদেশি বিনিয়োগে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতং এ কথা বলেন।
তিনি জানান, চীন উচ্চমানের উন্নয়নের পথে অগ্রসর হওয়ার পাশাপাশি উচ্চমানের উন্মুক্তকরণ অব্যাহত রাখবে এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দৃঢ়ভাবে সমর্থন করবে। একই সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে সমতা ও পারস্পরিক সুবিধাভিত্তিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হবে।
হ্য ইয়াতং আরও জানান, ২০২৫ সালে চীনে কোরিয়া প্রজাতন্ত্রের উৎপাদন খাতে বিনিয়োগ বছরওয়ারি ১৪.১ শতাংশ বেড়েছে। একই সময়ে কানাডার উচ্চপ্রযুক্তি বিনিয়োগ বেড়েছে ১১.৭ শতাংশ, ফিনল্যান্ডের উৎপাদন বিনিয়োগ ২১.৭ এবং ব্রিটেনের সামগ্রিক বিনিয়োগ বেড়েছে ১৫.৯ শতাংশ।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
বিদেশি বিনিয়োগে দীর্ঘমেয়াদি সম্ভাবনা দেখছে চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.