Wednesday, June 10, 2026
Live

বিদ্যুৎ ব্যবহারে ১০ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার মাইলফলক অর্জন করলো চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিদ্যুৎ ব্যবহারে ১০ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার মাইলফলক অর্জন করলো চীন
জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ইতিহাসে প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়িয়ে গেছে। শনিবার দেশটির ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন(এনইএ) এ তথ্য জানিয়েছে। এনইএ-র তথ্য অনুযায়ী, গত বছর চীনে মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিল ১০ দশমিক ৪ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। এ সময়ের মধ্যে কৃষিতে ৯ দশমিক ৯, শিল্পখাতে ৩ দশমিক ৭, সেবাখাতে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেবামূলক খাত এবং সাধারণ মানুষের আবাসিক ব্যবহারের প্রবৃদ্ধিই মূলত এই বিশাল রেকর্ড অর্জনে মূল ভূমিকা পালন করেছে। মোট বিদ্যুৎ ব্যবহারের বৃদ্ধির ক্ষেত্রে এই দুটি খাতের অবদান ছিল ৫০ শতাংশ। শুভ/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.