Wednesday, June 10, 2026
Live

বিনিময়ের মাধ্যমে চীন-মার্কিন সহাবস্থান নিশ্চিত করার আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিনিময়ের মাধ্যমে চীন-মার্কিন সহাবস্থান নিশ্চিত করার আহ্বান

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং গত বুধবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক অনুষ্ঠানে বলেন, মানবিক ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত নতুন যুগে সঠিক সহাবস্থানের পথ গড়ে তোলার চেষ্টা করা। এদিন নিউইয়র্কে চীনের পর্যটন কার্যালয় ও ফিলাডেলফিয়া অর্কেস্ট্রার যৌথ উদ্যোগে ২০২৬ সালের ‘আনন্দময় বসন্ত উৎসব’ কনসার্টে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্র নতুন যুগে সঠিকভাবে সহাবস্থানের পদ্ধতি অন্বেষণ করছে।

এজন্য দু’দেশের উচিত মানবিক ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করা। এক্ষেত্রে তিনি তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন: এক, বেসরকারি পর্যায়ের মৈত্রী জোরদার করা; দুই, মানবিক ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধি করা; এবং তিন, একে অপরের কাছ থেকে শেখার মাধ্যমে সহাবস্থান নিশ্চিত করা। উভয় পক্ষের উচিত চীন-মার্কিন জনগণের মধ্যে আদান-প্রদানের পরিসর ও গভীরতা বাড়ানো, পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে বোঝাপড়া বৃদ্ধি করা, একে অপরের প্রশংসা করার মাধ্যমে ঐকমত্য তৈরি করা এবং চীন ও যুক্তরাষ্ট্র উভয়কেই নিজেদের ‘উন্নত সংস্করণে’ পরিণত করার জন্য উৎসাহিত করা।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.