Wednesday, June 10, 2026
Live

বিমানবাহী রণতরীর ‘পাঁচ অপরিহার্য সক্ষমতা’ কমিশনিংয়ের ঘোষণা চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিমানবাহী রণতরীর ‘পাঁচ অপরিহার্য সক্ষমতা’ কমিশনিংয়ের ঘোষণা চীনের

বিমানবাহী রণতরীর জন্য প্রয়োজনীয় ‘পাঁচ অপরিহার্য সক্ষমতা’ কমিশনিং সম্পন্ন হওয়াকে চীনের গণমুক্তি ফৌজ-পিএলএ নৌবাহিনীর আধুনিকায়নের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ কথা বলেন।

তিনি জানান, এই পাঁচ অপরিহার্য সক্ষমতার মধ্যে আছে স্টেলথ ক্যারিয়ারভিত্তিক যুদ্ধবিমান, সাবমেরিনবিরোধী হেলিকপ্টারও। এগুলোকে পিএল ‘র নৌবাহিনীর দ্রুত রূপান্তর ও উন্নয়নের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

চিয়াং আরও বলেন, ‘একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলাটা চীনা জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং জাতীয় পুনর্জাগরণ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ নিশ্চয়তা। নতুন যুগে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় সামরিক কমিশন এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে নৌবাহিনীর আরও শক্তিশালী ও সুসংহত হয়েছে।’

আকাশ থেকে সমুদ্র এবং উপকূলীয় জলসীমা থেকে উন্মুক্ত মহাসাগর পর্যন্ত নানা ধরনের অস্ত্র ও সামরিক প্ল্যাটফর্মের সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করা হয়েছে বলে জানান তিনি। এর ফলে প্রযুক্তিগত উদ্ভাবন ও দ্রুত অগ্রগতি অর্জিত হয়েছে, যা জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় আরও শক্তিশালী ভিত্তি তৈরি করছে চীন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.