Wednesday, June 10, 2026
Live

বিশ্বকাপ ডাইভিংয়ের প্রথম দিনে চীনের পাঁচটি স্বর্ণপদক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিশ্বকাপ ডাইভিংয়ের প্রথম দিনে চীনের পাঁচটি স্বর্ণপদক

শনিবার ‘ফিনা ডাইভিং ওয়ার্ল্ড কাপ ফাইনালস, ২০২৬’ শুরু হয় এবং চীনা দল প্রথম দিনেই পাঁচটি স্বর্ণপদক জিতে নেয়।

মহিলাদের সিনক্রোনাইজড ১০-মিটার প্ল্যাটফর্মে ছেন ইউ সি ও লু ওয়েই ই ৩৬৬.১২ পয়েন্ট স্কোর করে স্বর্ণপদক জিতেছেন।

মহিলাদের সিনক্রোনাইজড ৩-মিটার স্প্রিংবোর্ডে চীনা জুটি ছেন ই ওয়েন ও ছেন চিয়া ৩৩১.০৫ পয়েন্ট স্কোর করে স্বর্ণপদক জেতেন।

ওয়াং চং ইউয়ান ও চেং চিউ ইউয়ান পুরুষদের সিনক্রোনাইজড ৩-মিটার স্প্রিংবোর্ডে ৪৬০.৬৮ পয়েন্ট স্কোর নিয়ে স্বর্ণপদক জিতে নেন।

আর, পুরুষদের সিনক্রোনাইজড ১০-মিটার প্ল্যাটফর্মে চাও রেন চিয়ে ও ইয়াং চি হাও ৪৪৮.৬৮ পয়েন্ট স্কোর করে স্বর্ণপদক জিতেছেন।

এদিকে, মিশ্র দলগত ইভেন্টে লিউ ছেং চান, লিন শান, লু ওয়েই ও পাই ইউ মিং-এর সমন্বয়ে গঠিত চীনা দল ৪৬৩.৭০ পয়েন্ট স্কোর করে স্বর্ণপদক জিতেছে। এ ইভেন্টে মেক্সিকো ও অস্ট্রেলিয়া যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.