Wednesday, June 10, 2026
Live

বিশ্ব বাণিজ্য নেটওয়ার্ক জোরদারে ভূমিকা রাখবে হংকং-ম্যাকাও

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 5.0 (1)
বিশ্ব বাণিজ্য নেটওয়ার্ক জোরদারে ভূমিকা রাখবে হংকং-ম্যাকাও

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও বিদ্যমান সুবিধা আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে চীনের উন্মুক্তকরণ নীতিকে সমর্থন করার পাশাপাশি বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ নেটওয়ার্কের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী করতে পারে। এমন মন্তব্য করেছেন হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের জাতীয় রাজনৈতিক উপদেষ্টারা।

বুধবার ১৪তম সিপিপিসিসি’র জাতীয় সদস্য ও ম্যাকাওয়ের প্রতিনিধি চার্লস এম চয় বলেন, এই দুই অঞ্চলের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। তিনি বলেন, হংকং ও ম্যাকাওয়ের ‘দ্বৈত প্রবেশাধিকার’ আন্তর্জাতিক সহযোগিতা ও সংযুক্ততার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও জানান, চীনের এই দুই বিশেষ প্রশাসনিক অঞ্চল আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি ও আর্থিক ব্যবস্থার সঙ্গে মূল ভূখণ্ড চীনের গভীর সংযোগকে একত্র করেছে। হংকং একটি প্রধান বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করছে, যা মূলধন প্রবাহ, আন্তর্জাতিকীকরণ এবং চীনে বৈশ্বিক বিনিয়োগ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে, ম্যাকাও চীন ও পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা রাখছে। 

এ সময় হংকংয়ের ১৪তম জাতীয় কমিটির সদস্য ক্লারেন্স কিট লিং বলেন, হংকংকে একটি মুক্ত বন্দর হিসেবে তার অনন্য সুবিধা কাজে লাগাতে হবে। তিনি জানান, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর সঙ্গে যুক্ত দেশ ও অঞ্চলের সঙ্গে বাণিজ্য বিনিময় এবং বাস্তবধর্মী সহযোগিতা আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, আন্তঃসীমান্ত ই–কমার্স এবং বিভিন্ন পরিষেবাভিত্তিক নতুন বাণিজ্য খাতকে জোরালোভাবে উৎসাহিত করা হবে। একই সঙ্গে হংকংকে বিশ্বব্যাপী বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে সংযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আরও শক্তভাবে তুলে ধরার কথাও উল্লেখ করেন তিনি।

লুৎফর/জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

5.0
out of 5
★★★★★
1 rating

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.