Wednesday, June 10, 2026
Live

বিশ্ব স্বাস্থ্য প্রদর্শনীতে চীনা উদ্ভাবনের ঝলক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিশ্ব স্বাস্থ্য প্রদর্শনীতে চীনা উদ্ভাবনের ঝলক
ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য প্রদর্শনীতে চীনা মেডিকেল যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এবং শীর্ষস্থানীয় হাসপাতালগুলো তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও ক্লিনিকাল সমাধানগুলো উন্মোচন করেছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই এক্সপোতে ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ৪ হাজার ৩০০-এর বেশি প্রদর্শক অংশ নিয়েছেন। চায়না অ্যাসোসিয়েশন অব মেডিকেল ইকুইপমেন্টের ডেপুটি সেক্রেটারি-জেনারেল রেন ফাং বলেন, ‘গত দশকে প্রতিযোগিতামূলক মূল্য ও নির্ভরযোগ্য মানের কারণে চীনের ডিভাইসগুলো মধ্যপ্রাচ্যের বাজারে দৃঢ় স্বীকৃতি পেয়েছে।’ হার্ডওয়্যারের পাশাপাশি চীনা হাসপাতালগুলো তাদের স্মার্ট হাসপাতাল সমাধানও প্রদর্শন করেছে। প্রদর্শিত টেলিমেডিসিন ও রোবোটিক স্বাস্থ্যসেবা বিশ্বব্যাপী রোগীর যত্নে দিচ্ছে নতুন মাত্রা। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.