ডিসেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: হাঙ্গেরির বুদাপেস্টের মিউজিয়াম অব ফাইন আর্টসে উদ্বোধন হয়েছে দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ চীনা সাংস্কৃতিক প্রদর্শনী। এখানে ছিন (খ্রিস্টপূর্ব ২২১–২০৬) ও হান (খ্রিস্টপূর্ব ২০৬–খ্রিস্টাব্দ ২২০) রাজবংশের ১৫০টিরও বেশি প্রাচীন শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে রয়েছে ১০টি টেরাকোটা যোদ্ধা। প্রদর্শনীটি ছয় মাস চলবে।
‘সিভিলাইজেশন অব দ্য ছিন অ্যান্ড হান ডাইনাস্টিজ —দ্য ফার্স্ট চাইনিজ এম্পেরর’স টেরাকোটা ওয়ারিয়র্স” শীর্ষক আয়োজনটি যৌথভাবে আয়োজন করেছে বুদাপেস্ট জাদুঘর এবং চীনের শায়ানসি প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন।
উদ্বোধনী বক্তব্যে হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস শুল্যক বলেন, সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান, উদ্ভাবন ও কূটনীতিসহ নানা ক্ষেত্রে হাঙ্গেরি ও চীনের মধ্যে মজবুত ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রদর্শনী সেই পারস্পরিক সম্মান ও সহযোগিতারই প্রতিফলন।
হাঙ্গেরিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কং থাও জানান, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে অনুষ্ঠিত চীনা সংস্কৃতির অন্যতম প্রতিনিধিত্বশীল প্রদর্শনী এটি। এর মাধ্যমে দর্শনার্থীরা চীনের ইতিহাস ও সভ্যতার গভীরে প্রবেশের সুযোগ পাবেন। তিনি বলেন, এই আয়োজন দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে সমৃদ্ধ করেছে এবং বন্ধুত্বকে আরও গভীর করেছে।
প্রদর্শনীর আরেকটি অংশে রয়েছে পশ্চিম হান যুগের (খ্রিস্টপূর্ব ২০৬–খ্রিস্টাব্দ ২৪) শিল্পকর্ম, যেগুলোর বেশিরভাগই সম্রাট চিং–এর ইয়াংলিং সমাধি থেকে সংগৃহীত। এসব নিদর্শন প্রাচীন সিল্ক রোডের আদান–প্রদান, শাসনব্যবস্থা, অর্থনীতির চিত্র তুলে ধরে।
জাদুঘরের মহাপরিচালক লাসলো বাআন বলেন, এই প্রদর্শনী দর্শনার্থীর সংখ্যা জাদুঘরের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে—যা প্রায় পাঁচ লাখের কাছাকাছি।
কিউরেটর জর্জি ফায়চাক জানান, প্রদর্শনীটি প্রাচীন চীনা সভ্যতার শিকড় অনুসন্ধানের এক অনন্য সুযোগ।
জেনিফার/ ফয়সল
তথ্য ও ছবি: চায়না ডেইলি
বুদাপেস্ট জাদুঘরে চীনা প্রদর্শনীর উদ্বোধন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.