Wednesday, June 10, 2026
Live

বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

বেইজিংয়ে শুরু হয়েছে এক নতুন কৃষি বিপ্লব। শহরের শাংচুয়াং এলাকায় এখন স্মার্ট মেশিন নিজেই করছে চাষাবাদ।

এখানে ব্যবহার হচ্ছে চালকবিহীন ট্র্যাক্টর—যা নিখুঁতভাবে জমিতে বীজ বপন করতে পারে।

রাডার ও ক্যামেরার মাধ্যমে পরিবেশ বুঝে নিজেই ঠিক করে—কোথায়, কত গভীরে বীজ রোপণ করতে হবে।

এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হলো ‘কালেকটিভ ইন্টেলিজেন্স’ বা সমন্বিত বুদ্ধিমত্তা। এতে একাধিক মেশিন একসঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করে।

যেমন, একটি ট্রাক্টরের বীজ ফুরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি রোবট এসে সেই বীজের চেম্বার পূরণ করে দেয়।

এতে খরচ নেমে দাঁড়িয়েছে পাঁচ ভাগের একভাগে, দক্ষতা বেড়েছে বহুগুণ।

আগে যেখানে একজন অভিজ্ঞ ট্রাক্টর অপারেটর তৈরি হতে ৫ বছর লাগত, এখন তা শেখা যাচ্ছে কয়েক মিনিটেই।

৩-৫ বছরের মধ্যে বেইজিংয়ে গড়ে তোলা হবে ‘জিরো-কার্বন স্মার্ট ফার্ম’—যেখানে একজন মানুষই নিয়ন্ত্রণ করবেন বিশাল কৃষিখামার।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.