Wednesday, June 10, 2026
Live

বেইজিংয়ের রাজপথে রোবটের দৌড়: চীনের 'নতুন গুণগত উৎপাদন শক্তি'র এক অনন্য প্রদর্শনী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ের রাজপথে রোবটের দৌড়: চীনের 'নতুন গুণগত উৎপাদন শক্তি'র এক অনন্য প্রদর্শনী

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন আর 'নতুন গুণগত উৎপাদন শক্তি'র বাস্তব প্রতিফলন দেখা গেল বেইজিংয়ের ইয়িচুয়াং হাফ-ম্যারাথনে। এবারের আসরে হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবটের অংশগ্রহণ বিশ্ববাসীর নজর কেড়েছে, যাকে চীনের প্রযুক্তিগত উৎকর্ষের নতুন মাইলফলক হিসেবে দেখছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন রোববার অনুষ্ঠিত এই ম্যারাথন নিয়ে সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন।

মুখপাত্র কুও চিয়াখুন জানান, গত বছরের তুলনায় এবারের ম্যারাথনে অংশগ্রহণকারী রোবটগুলোর মধ্যে অভাবনীয় প্রযুক্তিগত উন্নতি দেখা গেছে।

তিনি আরও বলেন, এ বছরের রোবটগুলো আগের চেয়ে অনেক বেশি সাবলীল এবং দ্রুতগতিতে দৌড়াতে সক্ষম, যা চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স খাতের দ্রুত উন্নয়নের প্রমাণ।

নাহার/সাকিব

তথ্য ও ছবি- সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.