Wednesday, June 10, 2026
Live

বেইজিংয়ে চাও ল্যচি-র সঙ্গে সেনেগালের স্পিকারের বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ে চাও ল্যচি-র সঙ্গে সেনেগালের স্পিকারের বৈঠক
জানুয়ারি ২৮: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি, গতকাল (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে, সেনেগালের জাতীয় পরিষদের স্পিকার মালিক এনদিয়ায়ে’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে চাও ল্যচি বলেন, চীন ও সেনেগাল পারস্পরিক সমর্থন, অভিন্ন উন্নয়ন, ঐক্য ও সমন্বয়ের আন্তরিক অংশীদার। চীন সেনেগালের সাথে দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সমৃদ্ধ করে, নতুন যুগে সর্বাক্ষণিক চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার জন্য আরও বেশি অবদান রাখতে ইচ্ছুক। তিনি বলেন, দু’পক্ষের উচিত উচ্চমানের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা সম্প্রসারণ করে, ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ ও ‘সেনেগাল ২০৫০ ভিশন-এর কৌশলগত সংযুক্তি জোরদার করা; শিল্পায়ন ও কৃষির আধুনিকায়ন, বাণিজ্যিক বিনিয়োগ, নতুন শক্তি ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুপ্তশক্তি উন্মোচন করা। এ ছাড়া, ‘চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময় বছর’-কে কাজে লাগিয়ে, সংস্কৃতি, শিক্ষা, মিডিয়া, যুব, চিকিত্সা ও স্বাস্থ্য, ক্রীড়া ও স্থানীয়সহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় গভীরতর করে, চীন-সেনেগাল, চীন-আফ্রিকা মৈত্রীর বন্ধনকে আরও দৃঢ় করা জরুরি। মালিক বলেন, তাঁর দেশ দৃঢ়তার সাথে ‘এক-চীননীতি’ অনুসরণ করে যাবে। তিনি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উত্থাপিত চারটি বিশ্ব উদ্যোগের প্রশংসা করেন এবং অর্থনৈতিক উন্নয়নে তার দেশকে চীনের দেওয়া মূল্যবান সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সেনেগালের জাতীয় পরিষদ চীনের জাতীয় গণকংগ্রসের সাথে বিনিময় ও সহযোগিতা গভীরতর করে, সেনেগাল-চীন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.