Wednesday, June 10, 2026
Live

বেইজিংয়ে চীন-জার্মান অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ে চীন-জার্মান অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

বুধবার বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিচ মেথ্‌স, চীন-জার্মান অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সভায় অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন চীনা ও জার্মান উদ্যোগের ৬০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় লি ছিয়াং বলেন, বিশ্ব অর্থনীতি এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি।

একতরফাবাদ ও সুরক্ষাবাদ বৃদ্ধি পাচ্ছে এবং এমনকি, কিছু দেশ ও অঞ্চল আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক শৃঙ্খলার মারাত্মক ক্ষতি করছে। পরিস্থিতি যত তীব্র হবে, চীন ও জার্মানির সহযোগিতা তত বেশি জোরদার করা উচিত। ঝুঁকি মোকাবিলায় কেবল সহযোগিতাই সর্বোত্তম সমাধান; নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেবল উন্নয়নই অপরিহার্য বিকল্প। লি ছিয়াং জোর দিয়ে বলেন, চীন ও জার্মানির অর্থনীতি বর্তমানে পুনরুদ্ধারের প্রবণতা দেখাচ্ছে। চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সময়কালে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও বিস্তৃত সম্ভাবনার সূচনা করবে। চীন ও জার্মানির মধ্যে পরিপূরক অর্থনৈতিক ও শিল্প সুবিধার মৌলিক ধরণ অপরিবর্তিত রয়েছে, সহযোগিতা প্রতিযোগিতার চেয়ে অনেক বেশি। যৌথ উন্নয়নকে আরও ভালোভাবে উত্সাহিত করার জন্য, একটি সুস্থ প্রতিযোগিতামূলক-সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা যেতে পারে।

উভয় পক্ষ উচ্চ স্তরের পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফল অর্জনের জন্য, তিনটি মূল ক্ষেত্রে মনোনিবেশ করতে পারে: প্রথমত, ঐতিহ্যবাহী সহযোগিতার ভিত্তি শক্তিশালী করা। উভয় দেশের প্রতিষ্ঠানগুলো যন্ত্রপাতি, সরঞ্জাম ও রাসায়নিকের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে পারে; দ্বিতীয়ত, ভবিষ্যতের উন্নয়নের জন্য নতুন সুযোগ কাজে লাগাতে পারে; তৃতীয়ত, চীন উভয় দেশের প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে উদ্ভাবনী সম্পদের দ্বিমুখী প্রবাহকে সমর্থন করবে এবং বিনিয়োগ ও ব্যবসার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে। চীন অবিচলভাবে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ প্রসারিত করবে এবং জার্মানির প্রতিষ্ঠানগুলোসহ বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর যুক্তিসঙ্গত চাহিদা সক্রিয়ভাবে বিবেচনা করবে।

চীন আশা করে, জার্মান সরকার একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে, যা উভয় দেশের প্রতিষ্ঠানগুলোকে বাজার নীতি অনুসারে সহযোগিতা ও প্রতিযোগিতা করার সুযোগ দেবে। এ সময় জার্মান চ্যান্সেলর বলেন, তার দেশ ও চীন পরস্পরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার। দু’দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গতিশীল। দু’দেশ বহু বছর ধরে উচ্চ স্তরের উন্নয়ন বজায় রেখেছে, কার্যকরভাবে উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উত্সাহিত করছে। জার্মানি চীনের সাথে অটোমোবাইল, রাসায়নিক, যন্ত্রপাতি ও সরঞ্জাম, নবায়নযোগ্য শক্তি এবং ডিজিটাল অর্থনীতিসহ নানা ক্ষেত্রে পারস্পরিক উপকারী সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। জার্মানি তার ব্যবসা পরিবেশ ক্রমাগত উন্নত করতে ইচ্ছুক এবং জার্মানিতে বিনিয়োগ ও ব্যবসা করার জন্য আরও চীনা প্রতিষ্ঠানকে স্বাগত জানায়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.