জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: নাগরিক সুবিধা বাড়াতে বেইজিংয়ের সরকারি সেবাকেন্দ্রগুলো ছুটির দিনেও সেবা দেবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থা নাগরিকদের সময় বাঁচাবে এবং সরকারি কাজকে আরও সহজ করবে বলে জানানো হয়।
সেবাকেন্দ্রের আওতায় রয়েছে যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট আবেদন, পাসপোর্ট সেবাসহ অন্যান্য সাধারণ কাজ।
বেইজিং মিউনিসিপ্যাল গভর্নমেন্ট সেবাকেন্দ্রের পরিচালক ইয়ান তোংতোং জানান, নাগরিকদের মতামতের ভিত্তিতে ২৪ ঘণ্টা ব্যক্তিগত-সেবা এলাকা চালু করা হয়েছে। কাউন্টারগুলো নতুনভাবে সাজানো হয়েছে।
নাগরিকরা এরইমধ্যেই সুবিধাটি পাচ্ছেন। একজন বেইজিং বাসিন্দা বলেন, ‘আগে অনেক লাইন লেগে যেত, এখন সব কাজ দ্রুত হয়ে যায়’।
বর্তমানে বেইজিং সরকারি সেবা কেন্দ্র ৬০টি সরকারি বিভাগের সেবা এক ছাদের নিচে প্রদান করছে। এছাড়া এখানে রয়েছে পড়ার সুযোগ এবং সাংস্কৃতিক প্রদর্শনী, যা কেন্দ্রটিকে আরও জনবান্ধব এবং আকর্ষণীয় করে তুলেছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিসিটিভি
বেইজিংয়ে ছুটির দিনেও মিলছে সরকারি সেবা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.