জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: আন্তঃসীমান্ত বাণিজ্য আরও সহজতর ও গতিশীল করতে ২০২৬ সালে বিশেষ প্রচার ও কার্যক্রমের একটি নতুন পর্যায় শুরু করতে যাচ্ছে চীনের শুল্ক বিভাগ। শনিবার বেইজিংয়ে আয়োজিত জাতীয় কাস্টমস কর্ম সম্মেলনে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের প্রধান সুন মেইচুন এই ঘোষণা দেন।
সুন মেইচুন গত পাঁচ বছরের (চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা) সাফল্যের খতিয়ান তুলে ধরে জানান, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চীনা কাস্টমস বার্ষিক গড়ে ৫২০ কোটি টন আমদানি-রপ্তানি রেকর্ড করেছে। এই বাণিজ্যের মোট আর্থিক মূল্য ছিল প্রায় ৪২ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান।
এই সময়ের মধ্যে চীন দেশজুড়ে সমন্বিত কাস্টমস ক্লিয়ারেন্স ব্যবস্থা পুরোপুরি কার্যকর করেছে। এছাড়া ১৯টি নতুন ‘কমপ্রিহেনসিভ বন্ডেড এরিয়া’ স্থাপন এবং ৪১টি নতুন বা বর্ধিত বন্দর বৈদেশিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সুন বলেন, ২০২৬ সাল থেকে শুরু হওয়া নতুন উদ্যোগগুলো বৈদেশিক বাণিজ্যের উদ্ভাবনী উন্নয়নকে আরও এগিয়ে নেবে। তিনি বিশেষ করে নতুন ধরনের ব্যবসা ও মডেলের ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমানে চীন বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের শীর্ষ তিনটি বাণিজ্য অংশীদারের মধ্যে অন্যতম। নতুন এই সংস্কার কার্যক্রমের ফলে বিশ্ববাজারে চিনের অংশীদারিত্ব এবং বাণিজ্যের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
শুভ/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
বৈদেশিক বাণিজ্য সহজ করতে ২০২৬ সালে চীনের নতুন বিশেষ অভিযান
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.