Wednesday, June 10, 2026
Live

বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও আশা জাগাচ্ছে চীনের সবুজ জ্বালানি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও আশা জাগাচ্ছে চীনের সবুজ জ্বালানি

বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝেও চীনের পরিবেশবান্ধব সবুজ জ্বালানি আশা জাগাচ্ছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতারা। বেইজিংয়ে অনুষ্ঠিত দু’দিনব্যাপী চায়না ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬ এ বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী ও গবেষকরা একত্রিত হন। সোমবার শেষ হওয়া এ ফোরামে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ নিয়েও বিস্তর আলোচনা হয়।

ফোরামে চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২৬-২০৩০ এর দিক নির্দেশনাও তুলে ধরা হয়। এ পরিকল্পনায় চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রিন এনার্জি বা সবুজ জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এমন সময় সম্মেলনটি হলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতার কারণে বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিরতা চলছে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার খনিশিল্প প্রতিষ্ঠান ফোর্টেসকিউর প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু ফরেস্ট বলেন, জীবাশ্ম জ্বালানিতেও কৃত্রিম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। আপনি যদি গ্যাসের ওপর নির্ভরশীর হয়ে পড়েন, তাহলে আপনাকে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে হবে।

চীন-যুক্তরাজ্য বাণিজ্য উন্নয়ন সংস্থা ‘৪৮ গ্রুপ’ এর চেয়ারম্যান জ্যাক পেরি বলেন, জ্বালানি হলো ব্যবসার প্রাণশক্তি। তবে, আগামীতে জ্বালানি ব্যবস্থায় যে বড় পরিবর্তন আসতে যাচ্ছে সেটিও স্মরণ করিয়ে দেন তিনি।

বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে অনেক বিনিয়োগকারী ঝুঁকছেন চীনের দিকে। কারণ দেশটি ধারাবাহিকভাবে সবুজ জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে, যা বর্তমান অস্থির পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীল বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.