Wednesday, June 10, 2026
Live

বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সমুন্নত রাখতে কাজ করছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সমুন্নত রাখতে কাজ করছে চীন

অস্ত্র নিয়ন্ত্রণে জাতিসংঘের ভূমিকা আরও শক্তিশালী করা এবং বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে চীন। মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে সোমবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

এ লক্ষ্যে বেইজিংয়ে মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত চারদিনব্যাপী আলোচনা সভা আয়োজন করেছে চীন সরকার। এতে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিরা একটি চীনা পারমাণবিক প্রতিষ্ঠান ঘুরে দেখার পাশাপাশি তারা ছোংছিং সফর করে চীনের নিষ্ক্রিয় পারমাণবিক স্থাপনাও পরিদর্শন করেন।

বহুপাক্ষিকতা জোরদার ও অস্ত্র নিয়ন্ত্রণে বেইজিং সব সময়ই কূটনীতি এগিয়ে নিতে চায় উল্লেখ করে মুখপাত্র মাও নিং জানান, চারদিনের আলোচনা সভা চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ। এর মাধ্যমে দেশটি বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নয়ন এবং বৈশ্বিক নিরাপত্তা বাস্তবায়নে কাজ করছে। এ ছাড়া অস্ত্র নিয়ন্ত্রণে জাতিসংঘের ভূমিকা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সমুন্নত রাখার লক্ষ্যও এতে অন্তর্ভুক্ত বলেও জানান তিনি।

আলোচনা সভায় অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা অস্ত্র নিয়ন্ত্রণে বহুপাক্ষিকতা চর্চা, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি-এনপিটি পর্যালোচনা সম্মেলন, উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তির শাসনব্যবস্থা এবং উন্নয়নশীল দেশে শান্তিপূর্ণ প্রযুক্তি ব্যবহারের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মুখপাত্র আরও জানান, আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া যেমন বেড়েছে, কৌশলগত আস্থা আরও দৃঢ় হওয়ার পাশাপাশি বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ প্রক্রিয়ায়ও নতুন গতি পেয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.