Wednesday, June 10, 2026
Live

বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘকে সক্রিয় করার আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘকে সক্রিয় করার আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে আরও সক্রিয়, শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার বেইজিংয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এ সময় ওয়াং ই বলেন, ‘বর্তমান সময়ে বিশ্বে বাড়ছে অস্থিরতা ও সংকট। এমন পরিস্থিতিতে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখতে আরও উপযোগী করে তোলাটা জরুরি।‘

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঐক্যের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে মনে করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

লুৎফর/সাকিব

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.