Wednesday, June 10, 2026
Live

বৈশ্বিক অস্থিরতায় সহযোগিতা জোরদারে আগ্রহী চীন-কানাডা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক অস্থিরতায় সহযোগিতা জোরদারে আগ্রহী চীন-কানাডা
জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার প্রেক্ষাপটে সংলাপ ও সহযোগিতা জোরদারে আগ্রহ দেখিয়েছে চীন ও কানাডা। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ১৪ থেকে ১৭ জানুয়ারি চীন সফর করবেন। এটি আট বছর পর কোনো কানাডীয় প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, যা দুই দেশের সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তার ভাষায়, সুস্থ ও স্থিতিশীল চীন–কানাডা সম্পর্ক দুই দেশের জনগণের অভিন্ন স্বার্থে সহায়ক। ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের নেতারা বৈঠক করেন এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা পুনরায় শুরুর বিষয়ে একমত হন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও লি ছিয়াং ও কার্নির সাক্ষাৎ হয়। তখন লি ছিয়াং সংলাপ ও পরামর্শের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্বেগ নিরসনের আহ্বান জানিয়ে জ্বালানি, সবুজ উন্নয়ন ও পর্যটনে সহযোগিতা বাড়ানোর কথা বলেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে গত নভেম্বরে কানাডার জন্য চীনা নাগরিকদের দলগত ভ্রমণ সেবা পুনরায় চালু করে চীন। মাও নিং আশা প্রকাশ করেন, আসন্ন সফরের সুবাদে সংলাপ বাড়বে, রাজনৈতিক আস্থা দৃঢ় হবে এবং মতপার্থক্য যথাযথভাবে সামলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগোবে। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.