Wednesday, June 10, 2026
Live

বৈশ্বিক উন্নয়ন সহযোগিতাকে এগিয়ে নিতে আগ্রহী চীন: হান চেং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক উন্নয়ন সহযোগিতাকে এগিয়ে নিতে আগ্রহী চীন: হান চেং

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভাইস-প্রেসিডেন্ট হান চেং বুধবার বলেছেন, চীন বৈশ্বিক উন্নয়ন সহযোগিতায় বিনিয়োগ বাড়াতে এবং উন্নয়নের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎসহ বৈশ্বিক সম্প্রদায় গঠন-প্রচেষ্টা এগিয়ে নিতে প্রস্তুত।

বেইজিংয়ে বুধবার অনুষ্ঠিত ‘ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ার্ড ডেভেলপমেন্ট’-এর তৃতীয় উচ্চ-পর্যায়ের সম্মেলনের বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে হান বলেন, চীন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বৈশ্বিক সহযোগিতাকে এগিয়ে নিতে, সবুজ ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে এবং উন্নয়নের সুফল যেন আরও বেশি করে জনগণের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে আগ্রহী।

হান বলেন, চীনের প্রেসিডেন্ট ‘বৈশ্বিকি উন্নয়ন উদ্যোগ-জিডিআই প্রস্তাব করার পর থেকে গত পাঁচ বছরে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ইতিবাচক সাড়া ও ব্যাপক সমর্থন পেয়েছে। তিনি আরও যোগ করেন যে, সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই উদ্যোগ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

হান চেং এই সম্মেলনকে সকল পক্ষের সঙ্গে আরও ঐক্যমত গড়ে তোলার এবং ফলাফল-ভিত্তিক দৃষ্টিভঙ্গি মেনে চলার একটি সুযোগ হিসেবে গ্রহণ করতে চীনের আগ্রহ প্রকাশ করেন।

বিদেশি প্রতিনিধিরা সফলভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য চীনকে অভিনন্দন জানান, জিডিআই-এর প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং বৈশ্বিক উন্নয়নে চীনের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তাঁরা এক-চীন নীতির প্রতি নিজ নিজ সরকারের দৃঢ় আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন এবং বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে আরও বৃহত্তর অগ্রগতি সাধনের জন্য চীনের সঙ্গে সহযোগিতা গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন।

হাশিম/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.