Wednesday, June 10, 2026
Live

বৈশ্বিক এআই শিক্ষা সেবা প্লাটফর্ম চালু চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক এআই শিক্ষা সেবা প্লাটফর্ম চালু চীনে

মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন বৈশ্বিক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন এআই শিক্ষা সেবা প্লাটফর্ম চালু করেছে। মঙ্গলবার পূর্ব চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন ২০২৬-এ প্লাটফর্মের উদ্বোধন করা হয়।

নতুন এই প্লাটফর্মের মাধ্যমে সীমান্তপারের উচ্চমানের শিক্ষা ভাগাভাগি সহজ হবে এবং শিক্ষাক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্যোগটি মূলত স্মার্ট এডুকেশন অব চায়না প্লাটফর্মের সম্প্রসারিত সংস্করণের অংশ। এই ডিজিটাল শিক্ষা প্লাটফর্মটি বিশ্বের প্রায় ২২০টি দেশ ও অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। নতুন সংস্করণে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজীবন শিক্ষার জন্য একটি লার্নিং হাব এবং চীনা ভাষা শেখার অনলাইন কমিউনিটি।

১১ থেকে ১৩ মে পর্যন্ত চলা সম্মেলনে স্মার্ট শিক্ষার ক্ষেত্রে চীনের নীতিগত অগ্রগতি ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় এআই শিক্ষাবিষয়ক একটি আন্তর্জাতিক উদ্যোগও ঘোষণা করা হয়।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.