ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট ও দ্রুত পরিবর্তনের প্রেক্ষিতে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু অংশীদারত্ব নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও যৌথ চিন্তাশক্তিই ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে।
দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুর একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ম্যাখোঁ উল্লেখ করেন, মানবসভ্যতা বর্তমানে অভ্যাস, জীবনধারা এবং পরিবেশগত পরিবর্তনের এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে। জলবায়ু পরিবর্তনসহ সময়োপযোগী এবং জটিল সংকট সমাধানে দেশগুলোর মধ্যে সহযোগিতা যেমন জরুরি, তেমনি একে অপরের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বোঝা আরও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, চীন একটি বড় বৈশ্বিক শক্তি, এবং এই বিশ্বব্যাপী সমাধান খোঁজার প্রক্রিয়ায় চীন নেতৃত্ব দিতে সক্ষম।
ফরাসি প্রেসিডেন্টের মতে, চীন ও ফ্রান্স একসঙ্গে কাজ করলে টেকসই উন্নয়ন, পরিবেশ রক্ষা ও মানবকল্যাণ নিশ্চিত করার পথ আরও সুগম হবে।
বক্তৃতা শেষে ম্যাখোঁ ছেংতুতে অনুষ্ঠিত ২০২৩ আইটিটিএফ মিক্সড টিম ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়া ফরাসি খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন।
শুভ/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে গভীর সহযোগিতায় জোর ম্যাখোঁর
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.