Wednesday, June 10, 2026
Live

বৈশ্বিক নিরাপত্তা জোরদারে একমত চীন-রাশিয়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক নিরাপত্তা জোরদারে একমত চীন-রাশিয়া
জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও রাশিয়া। মঙ্গলবার চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ ভার্চুয়াল বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে তোং চুন বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐক্যমতগুলো বাস্তবায়নে রাশিয়াকে সঙ্গে নিয়ে কাজ করতে প্রস্তুত চীন। তিনি কৌশলগত সমন্বয় জোরদার, সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তোং চুন আরও বলেন, বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সক্ষমতা যৌথভাবে বৃদ্ধির মাধ্যমে আমরা বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি যোগাতে চাই। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত আলোচনার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, রাশিয়া চীনের সাথে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। বিশেষ করে যৌথ সামরিক অভিযান এবং কর্মী প্রশিক্ষণের মতো ক্ষেত্রগুলোতে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ওপর তিনি জোর দেন। বেলোসভের মতে, এই পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কৌশলগত সমন্বয়কে একটি উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.