Wednesday, June 10, 2026
Live

বোহাই সাগর জুড়ে চীনের প্রথম ড্রোন লজিস্টিকস রুট চালু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বোহাই সাগর জুড়ে চীনের প্রথম ড্রোন লজিস্টিকস রুট চালু

বোহাই সাগর জুড়ে চীনের প্রথম ড্রোন-চালিত পণ্য পরিবহন রুট বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই রুটটি উত্তর-পূর্ব চীনের তালিয়ান শহর এবং পূর্ব চীনের ছিংতাও শহরকে সংযুক্ত করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই আকাশপথ দুই শহরের মধ্যে পণ্য সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তব প্রয়োগের মাধ্যমে নিম্ন-উচ্চতার শিল্পখাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই রুটে সর্বোচ্চ ৫.২৫ টন উড্ডয়ন ওজনের একটি বড় স্থির-ডানাযুক্ত মনুষ্যবিহীন বিমান (ড্রোন) ব্যবহার করা হচ্ছে। ৩৪০ কিলোমিটারের একমুখী দূরত্ব অতিক্রম করতে প্রতিটি ফ্লাইটে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

বর্তমানে উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং এবং পূর্ব চীনের শানতং প্রদেশের শহরগুলোর মধ্যে রেল ও সড়কপথে যাতায়াতে সাধারণত আট ঘণ্টার বেশি সময় লাগে। সমুদ্রপথে সময় লাগে পাঁচ থেকে দশ ঘণ্টা। এর তুলনায় স্বল্প-উচ্চতায় আকাশপথে পণ্য পরিবহন একটি আরও নমনীয়, কার্যকর ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিকভাবে এই রুটের মাধ্যমে চায়না পোস্ট-এর মতো সংস্থাগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য, ব্যবসায়িক নথি, উচ্চ-মূল্যের ওষুধ এবং জরুরি সরবরাহসহ বিভিন্ন ধরনের সামগ্রী পরিবহন করবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.