ডিসেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: বৌদ্ধ অ্যাসোসিয়েশনের ১১তম জাতীয় কংগ্রেসে অংশ নেওয়া প্রতিনিধিদের সঙ্গে বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি দেশটির ধর্মীয় নীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং তার বক্তব্যে ধর্মের বিষয়ে পার্টির মৌলিক নীতিমালা অনুসরণের আহ্বান জানান।
এ সময় তিনি বৌদ্ধ ধর্মগুরু এবং ভক্তদের দেশের আধুনিকায়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য উদ্বুদ্ধ করেন।
ওয়াং হুনিং বৌদ্ধ অ্যাসোসিয়েশনকে ধর্মের ওপর পূর্ণ ও কঠোর শাসন পরিচালনার নির্দেশ দেন। তিনি আইনের শাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় কর্মীদের আইন মেনে চলার পাশাপাশি মঠের নিয়ম ও অনুশাসন প্রতিপালনের পরামর্শ দেন, যাতে সঠিক বিশ্বাস ও আচরণ বজায় থাকে। এছাড়া তিনি এমন দক্ষ জনবল তৈরির ওপর জোর দেন যারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতিতেও পারদর্শী হবেন। বৌদ্ধধর্ম নিয়ে বহির্বিশ্বের সাথে বিনিময় বাড়ানোর জন্যও তিনি অ্যাসোসিয়েশনকে উৎসাহিত করেন।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
বৌদ্ধ প্রতিনিধিদের সঙ্গে ওয়াং হুনিংয়ের সাক্ষাৎ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.