Wednesday, June 10, 2026
Live

ব্যক্তিগত অধিকার সুরক্ষায় গুরুত্বারোপ চীনের সর্বোচ্চ গণ-আদালতের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ব্যক্তিগত অধিকার সুরক্ষায় গুরুত্বারোপ চীনের সর্বোচ্চ গণ-আদালতের

মে ১১, সিএমজি বাংলা: ডিজিটাল যুগে তথ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও ব্যক্তিগত অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে চীনের সর্বোচ্চ গণ-আদালত। প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে অপরাধের কৌশলও জটিল হয়ে উঠছে, অপরাধীদের কার্যক্রমের গোপনীয়তাও বাড়ছে।

শুক্রবার চীনের সর্বোচ্চ গণ আদালত জানায়, 'কিছু সরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্মের দুর্বল তথ্য-ব্যবস্থাপনার কারণে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চুরি, ফাঁস ও বিক্রির ঘটনা ঘটছে। যা ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তার জন্য মারাত্মক ক্ষতি এবং জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার জন্য বড় হুমকি তৈরি করছে।'

বেইজিং আদালত জানায়, অন্যের নাম, পরিচয়পত্র নম্বর, ফোন নম্বর, বাসার ঠিকানা, অবস্থান ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টসহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করার এ ধরনের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডকে 'বক্স-ওপেনিং' বা ডক্সিং বলা হয়। সাধারণত এসবের পর অনলাইন ব্যবহারকারীদের উসকানি দিয়ে মৌখিক আক্রমণ, হয়রানি ও সাইবার বুলিং চালানো হয়।

সর্বোচ্চ গণ-আদালত বলে, 'ডক্সিং ভুক্তভোগী ও তাদের পরিবারের ওপর গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি ডেকে আনে এবং জনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করে।'

আদালত আরও বলে, 'ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সম্পদের অধিকারের গুরুতর লঙ্ঘনের কারণে এ ধরনের কর্মকাণ্ড কঠোর শাস্তির যোগ্য।'

সাকিব/ জেনিফার

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.