Wednesday, June 10, 2026
Live

ব্রাজিলে ‘বসন্তকালের চীন’ বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ব্রাজিলে ‘বসন্তকালের চীন’ বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত

মার্চ ২০: গত বুধবার ব্রাজিলের ব্রাসিলিয়ায় ‘বসন্তকালের চীন: চীনের উন্নয়ন, বিশ্বের সুযোগ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে চীনের সম্প্রচার প্রশাসনের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়ং ও ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা ভিডিও বার্তা প্রদান করেন। ব্রাজিলের বিভিন্ন মহলের নেতা ও প্রতিনিধিসহ ১২০ জনেরও বেশি অতিথি এ সংলাপে অংশ নেন।

ভিডিও বার্তায় শেন হাই সিয়ং বলেন, চলতি বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীনের ‘দুই অধিবেশন’ চলাকালে উচ্চমানের উন্মুক্তকরণ, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বৈশ্বিক সংযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্পষ্ট হয়, চীনের উন্মুক্ততার দ্বার আরও প্রসারিত হবে।

তিনি আরও জানান, এবারের দুই অধিবেশনে পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি দলিল গৃহীত হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের ২০টি প্রধান সূচক এবং ৬টি খাতে ১০৯টি গুরুত্বপূর্ণ প্রকল্প নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালে চীনের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের মধ্যে থাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শেন বলেন, চীনের উন্নয়ন বিশ্বকে প্রভাবিত করে এবং বিশ্বের সমৃদ্ধির জন্যও চীন গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকার মাধ্যমে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের সাফল্য বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদেশি বন্ধুদের সঙ্গে চীনের উচ্চমানের উন্নয়নের নতুন সুযোগ ভাগাভাগি করবে সিএমজি।

চীনে সফররত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা তার বার্তায় বলেন, ব্রাজিল ও চীনের মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সহযোগিতা ইতোমধ্যে ইতিবাচক ফলাফল অর্জন করেছে। ২০২৬ সালে জৈবপ্রযুক্তি, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি ব্রাজিলের জনস্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে কাজ অব্যাহত থাকবে, যাতে দুই দেশের স্বাস্থ্যখাতের সহযোগিতা আরও এগিয়ে নেওয়া যায়।

(সুবর্ণা/ফয়সল/শুয়ে ফেই ফেই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.