Wednesday, June 10, 2026
Live

ব্রিকস দেশগুলোর যৌথ নৌ-মহড়া ‘উইল ফর পিস ২০২৬’সমাপ্ত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ব্রিকস দেশগুলোর যৌথ নৌ-মহড়া ‘উইল ফর পিস ২০২৬’সমাপ্ত
জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউন সংলগ্ন আকাশসীমা ও সমুদ্রসীমায় চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে আয়োজিত যৌথ নৌ-মহড়া ‘উইল ফর পিস ২০২৬’ সম্প্রতি শেষ হয়েছে। ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলা এই মহড়াটি আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা ও সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাত দিনব্যাপী এই মহড়ার প্রথম পর্যায়ে জমকালো উদ্বোধন, জাহাজ পরিদর্শন, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন পেশাগত মতবিনিময় সভার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারী জাহাজগুলো গভীর সমুদ্রে বিভিন্ন যুদ্ধকৌশল ও উদ্ধার অভিযানের মহড়া দেয়। এর মধ্যে ছিল যোগাযোগ রক্ষা, ফরমেশন ম্যানুভার, সামুদ্রিক হামলা মোকাবিলা, অপহৃত জাহাজ উদ্ধার এবং হেলিকপ্টারের মাধ্যমে অসুস্থ বা আহতদের স্থানান্তর ও চিকিৎসার মতো জটিল বিষয়গুলো। চীনা নৌবাহিনীর পক্ষ থেকে এই মহড়ায় ৪৮তম নৌ-এসকর্ট টাস্কফোর্সের দুটি শক্তিশালী জাহাজ অংশ নেয়। এছাড়া একটি বিশেষ হেলিকপ্টার এবং কয়েক ডজন স্পেশাল অপারেশন সৈন্য এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে। শুভ/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.