Wednesday, June 10, 2026
Live

ব্রুস লি'র পৈতৃক ভিটায়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ব্রুস লি'র পৈতৃক ভিটায়

মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: মার্শাল আর্ট জগতের এক কিংবদন্তি তিনি। আজও তিনি তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়ের মতোই সমান জনপ্রিয়। তিনি যুগে যুগে মার্শাল আর্টিস্টদের কাছে নমস্য, এক মহাগুরু। তিনি ব্রুস লি। দক্ষিণ চীনের কুয়াংতং থেকে তিনি ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে শুরু করেন। একসময় কাঁপিয়ে দেন গোটা বিশ্ব। তাকে সবাই চেনেন, তার সম্পর্কে অনেক কিছুই জানেন।

ব্রুস লি কেবল মার্শাল আর্টের কিংবদন্তি নন। তিনি ছিলেন উদ্ভাবক। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশে তার শিকড় থেকে শুরু করে আত্মরক্ষার কলাকৌশলের প্রতি বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি। এর সঙ্গে যোগ করেছেন ঐতিহ্য আর ব্যক্তিগত দর্শন। তিনি দেখিয়ে দিয়েছেন, এসবের সমন্বয়ে এক অনন্য সৃষ্টির জন্ম হতে পারে যার নাম — চিথ খুন্য তো ।

এই অনবদ্য সৃষ্টির নেপথ্যের গল্প জানতে যেতে হবে কুয়াচৌয়ে তার পৈতৃক বাড়িতে।

ব্রুস লির পূর্বপুরুষদের বাড়ি ইয়োংছিং ফ্যাং-এর ট্যুর গাইড হ্য চিংচি বলেন, আমরা এখন ব্রুস লির পৈতৃক বাড়ির প্রধান হলে দাঁড়িয়ে আছি। এটিকে এক ঐতিহ্যবাহী সিকুয়ান প্রাসাদের প্রাণকেন্দ্র ধরা হয়। ওপরের ফলকে লেখা রয়েছে, ‘অপেরা ও মার্শাল আর্টের পরিবার’, যা ব্রুস লির বাবা লি হোই-ছুয়েনের গোটা জীবনের সাধনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

লি হোই-ছুয়েন ছিলেন একজন ক্যান্টনিজ অপেরা গুরু। তিনি থাই ছি-তেও ছিলেন দক্ষ। ব্রুস লি সাত বছর বয়সে বাবার কাছ থেকে থাই ছি শেখা শুরু করেন।

ব্রুস লির পূর্বপুরুষদের বাড়ি ইয়োংছিং ফ্যাং-এর ট্যুর গাইড হ্য চিংচি বলেন, ১৩ বছর বয়সে তিনি ইপ ম্যানের ছাত্র বনে যান এবং উইং ছুন-এ দীক্ষা নেওয়া শুরু করেন। তখন তিনি কৈশোরে প্রবেশ করছেন এবং কিছুটা বিদ্রোহীও হয়ে উঠেছিলেন। তার মনে হয়েছিল, থাই ছি খুবই কোমল এবং এটি তার মনের খোরাক যোগাতে পারছিল না।

উইং ছুনের মূল দর্শন সম্পর্কে কুয়াংচৌ শহরের ছেন-ধারার উইং ছুনের উত্তরসূরি ছেন চাওওয়েই ব্যাখ্যা করেন, কীভাবে এই মার্শাল আর্টের অভিজ্ঞতা ব্রুস লিকে জিত খুন্য তো সৃষ্টিতে প্রভাবিত করেছিল।

কুয়াংচৌ শহরের ছেন-ধারার উইং ছুনের উত্তরসূরি ছেন চাওওয়েই বলেন, আসলে উইং ছুনে ‘বারোটি রূপ ও আটটি নীতি’ রয়েছে। ব্রুস লি ‘জিত’ ধারণাটি গ্রহণ করেছিলেন, যার অর্থ ‘প্রতিরোধ বা মাঝপথে থামিয়ে দেওয়া’ এবং এটিকে আরও বিকশিত করেন। উইং ছুনে এর অর্থ হলো প্রতিপক্ষ আক্রমণ করলে আপনি সরাসরি তার মুখোমুখি হবেন, মাঝপথে তার আঘাত থামিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করবেন। এটি চীনা ইয়িন-ইয়াং তত্ত্বের ভারসাম্য দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আপনি প্রতিহত করবেন, তারপর সঙ্গে সঙ্গে আক্রমণ করবেন। এরপরই আসে তার বিখ্যাত ‘ইঞ্চ পাঞ্চ’, যা কিনা অত্যন্ত দ্রুতগতির ছিল।

উইং ছুন দিয়ে শুরু করে ব্রুস লি ধীরে ধীরে মার্শাল আর্টের এক মহাগুরু বনে যান। ১৯৫৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং বিভিন্ন ধরনের মার্শাল আর্টের সঙ্গে পরিচিত হন। ঐতিহ্যগত সীমাবদ্ধতা ভেঙে তিনি উইং ছুনের সঙ্গে নিজের দার্শনিক চিন্তার সমন্বয় ঘটিয়ে সৃষ্টি করেন অনন্য মার্শাল আর্ট পদ্ধতি— চিথ খুন্য তো।

তার অনন্য সৃষ্টি চলচ্চিত্রেও প্রতিফলিত হয়েছে। ১৯৭১ থেকে ১৯৭৩ সালের মধ্যে মাত্র তিন বছরে তিনি পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং বিশ্বজুড়ে এমন খ্যাতি অর্জন করেন, যা অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে অমলিন রয়েছে।

সাকিব/নাহার

তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.