ফেব্রুয়ারি ৪: আজ (বুধবার) বিকেলে সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের গণমহাভবনে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লাম-এর বিশেষ দূত ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সি চিন পিং বলেন, সিপিসি ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি একে অপরকে নিজেদের প্রধান রাজনৈতিক এজেন্ডা বা কর্মসূচি সম্পর্কে অবহিত করার চমৎকার ঐতিহ্য মেনে চলে। এতে দুই পক্ষের ‘কমরেড ও ভাই’সুলভ বিশেষ বন্ধুত্ব এবং উচ্চমানের পারস্পরিক রাজনৈতিক আস্থা প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, "সম্প্রতি আমি সাধারণ সম্পাদক তো লামের সঙ্গে ফোনালাপ করেছি। আমরা কৌশলগত ‘চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ’ প্রতিষ্ঠা এগিয়ে নেওয়ার বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেছি এবং গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি।" তিনি আশা প্রকাশ করেন যে, কমরেড তো লামের নেতৃত্বে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বলিষ্ঠ দিকনির্দেশনায়—পার্টি, দেশ ও জনগণ অবশ্যই ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির চতুর্দশ জাতীয় কংগ্রেসে নির্ধারিত লক্ষ্য ও মিশন বাস্তবায়ন করতে সক্ষম হবে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও ভিয়েতনাম সমাজতান্ত্রিক বিনির্মাণের নানা খাতের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এটি বিশ্বকে সমাজতন্ত্রের প্রাণশক্তি ও গতিশীলতা দেখিয়েছে। চীন আগের মতোই সব সময় দু’দেশের সম্পর্ক উন্নয়নে অনেক গুরুত্ব দেয়। চীন ভিয়েতনামের সঙ্গে দুই দেশের নেতৃবৃন্দের ঐকমত্য বাস্তবায়ন করতে, অব্যাহতভাবে ঐতিহ্যবাহী বন্ধুত্ব গভীর করতে, বিভিন্ন স্তরের বিনিময় ও নানা খাতের সহযোগিতা জোরদার করতে, মতবিরোধ সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে এবং চীন-ভিয়েতনামের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা এগিয়ে নিতে আগ্রহী।
সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপস্থিত ছিলেন।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের বিশেষ দূতের সঙ্গে সি চিন পিংয়ের সাক্ষাৎ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.