Wednesday, June 10, 2026
Live

ভিয়েতনামের বক্স অফিসে টানা দুই সপ্তাহ শীর্ষে চীনা অ্যানিমেশন 'নোবডি'

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ভিয়েতনামের বক্স অফিসে টানা দুই সপ্তাহ শীর্ষে চীনা অ্যানিমেশন 'নোবডি'
ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: ভিয়েতনামের চলচ্চিত্র বাজারে ঝড় তুলেছে চীনা অ্যানিমেশন চলচ্চিত্র 'নোবডি'। গত ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকে টানা দুই সপ্তাহ ধরে বক্স অফিসের শীর্ষস্থান দখল করে রেখেছে ব্লকবাস্টার সিনেমাটি। ভিয়েতনামের চলচ্চিত্র বিষয়ক ডেটা প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, সিনেমাটি এখন পর্যন্ত ৩৩ বিলিয়ন ভিয়েতনামি ডং (প্রায় ১২ লাখ ৮০ হাজার ডলার) আয় করেছে। মুক্তির প্রথম সপ্তাহে ১ লাখ ৫২ হাজার দর্শক সিনেমাটি উপভোগ করেন। ভিয়েতনামের তরুণদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দর্শকদের মতে, সিনেমাটির গল্প হৃদয়ছোঁয়া এবং বাস্তব জীবনের সঙ্গে মানানসই। সিনেমাটি চীনের ধ্রুপদী উপন্যাস 'জার্নি টু দ্য ওয়েস্ট'-এর পটভূমিতে নির্মিত। দর্শকদের মতে, সিনেমাটি অশুভ শক্তির বিনাশ এবং মানুষের অন্তরের শুভ বোধ জাগ্রত করার বার্তা দিয়েছে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.