Wednesday, June 10, 2026
Live

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এক বছরে সহস্রাধিক ঘর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এক বছরে সহস্রাধিক ঘর
ডিসেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের ক্ষত মুছে আসন্ন শীতের আগেই নতুন নতুন ঘরে ফিরছেন চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের তিংরি কাউন্টির বাসিন্দারা। চলতি বছরের শুরুতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যাওয়া সব ঘরবাড়ির পুনর্নির্মাণ ও সংস্কার কাজ শেষ করে তা বাসিন্দাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সিকাচে শহর কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত ৩২ হাজার ৫০০টিরও বেশি ক্ষতিগ্রস্ত বাড়ি সংস্কার ও পুনর্নির্মাণ করে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। সেনকা গ্রামের বাসিন্দা তাশি লুনপো বলেন, ঘরের বাইরে নিরোধক স্তর লাগানো হয়েছে। ফলে শীতের দিনেও ঘরের ভেতরটা বেশ উষ্ণ থাকবে। ভূমিকম্পের পরপরই চীনের ন্যাশনাল কমিটি ফর ডিজাস্টার প্রিভেনশন, মিটিগেশন অ্যান্ড রিলিফ-এর সমস্ত শাখা সিচাংয়ের পাশে দাঁড়ায়। মার্চ মাসের শুরুতে পুনর্নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং জুনে পুরোদমে নির্মাণ কাজ শুরু হয়। এই বিশাল কর্মযজ্ঞে অংশ নিয়েছিল ১৩৪টি কোম্পানি এবং ৬০ হাজারের বেশি নির্মাণ শ্রমিক। তারা ৪৭টি জনপদের ১ হাজার ৩২টি সাইটে দিনরাত কাজ করেছেন। লক্ষ্য ছিল একটাই—যাতে করে চলতি বছরেই মানুষ তাদের স্থায়ী ঠিকানায় ফিরতে পারে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.