Wednesday, June 10, 2026
Live

মধ্যপ্রাচ্যের বিনিয়োগ আকর্ষণ করছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মধ্যপ্রাচ্যের বিনিয়োগ আকর্ষণ করছে চীন
ডিসেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রায়ত্ত তহবিলগুলো। সম্প্রতি তৃতীয় প্রান্তিকের একটি আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, আবুধাবি ও কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটি চীনের ৫০টির বেশি এ-শেয়ার কোম্পানির শীর্ষ ১০ শেয়ারহোল্ডারের তালিকায় উঠে এসেছে। বৃহস্পতিবার শেষ হওয়া ‘আবুধাবি ফাইন্যান্স উইক ২০২৫’-এ এসেছিলেন ৪০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী। বিল গেটস, রে ডালিও এবং স্টিফেন শোয়ার্জম্যানের মতো বিশিষ্ট ব্যক্তিরাও এতে যোগ দেন। চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক চাং ইয়িমিং বলেন, মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীরা এমন কোম্পানি বেছে নিচ্ছেন যাদের প্রবৃদ্ধির সম্ভাবনা, কৌশলগত সামঞ্জস্য এবং স্থিতিশীল লভ্যাংশ দেওয়ার ক্ষমতা আছে। তিনি জানান, বিনিয়োগকারীরা বিশেষভাবে নজর দিচ্ছেন সবুজ রূপান্তর ও শিল্পোন্নয়ন সংশ্লিষ্ট উচ্চমানের উৎপাদন খাতে। চীনা অর্থনীতির প্রতি আস্থার প্রতিফলন হিসেবেও মধ্যপ্রাচ্যের তহবিলগুলো চীনা শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াচ্ছে বলে জানান তিনি। কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো চোংইউয়ান চো লিউ বলেন, চীনের শিল্পচেইন, উচ্চ-নির্ভুল প্রযুক্তি, উন্নত উৎপাদন সক্ষমতা এবং তুলনামূলক কম খরচ বিশ্ব বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.