মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আটকে পড়া নাগরিকদের নিরাপত্তার প্রতি চীন অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং তাদের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে আটকে পড়া চীনা যাত্রীদের সরকারের সহায়তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাও এ কথা বলেন।
মুখপা্ত্র বলেন 'আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আটকে পড়া চীনা যাত্রীদের নিরাপত্তার প্রতি অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তার জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করেছে, বিদেশে সংশ্লিষ্ট দূতাবাস এবং কনস্যুলেটগুলোকে স্বাগতিক দেশগুলো সাথে যোগাযোগ জোরদার করতে এবং আমাদের আটকে পড়া স্বদেশীদের পূর্ণ সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছে।'
মা্ও নিং বলেন, 'সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, ইতিবাচক অগ্রগতি হয়েছে। ৪ মার্চ সন্ধ্যায়, প্রায় ৩০০ চীনা নাগরিককে বহনকারী একটি বিদেশী বিমান সংস্থা দুবাই থেকে নিরাপদে কুয়াংচৌতে পৌঁছেছে। ৫ মার্চ থেকে, এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং হাইনান এয়ারলাইন্স ধারাবাহিকভাবে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সৌদি আরবসহ দেশগুলোতে এবং সেখান থেকে ফ্লাইট পুনরায় চালু করেছে।'
মুখপাত্র মাও নিং মধ্যপ্রাচ্যের সংঘাত কবলিত দেশগুলো ভ্রমণ থেকে বিরত থাকতে চীনা নাগরিকদের প্রতি আবারও আহ্বান জানান। প্রয়োজনে সংশ্লিষ্ট চীনা দূতাবাস বা কনস্যুলেটের সাথে যোগাযোগ করতে অথবা ১২৩০৮ কনস্যুলার পরিষেবা হটলাইনে কল করতে অনুরোধ জানান।
হাশিম/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি।
মধ্যপ্রাচ্যে আটকে পড়া নাগরিকদের সহায়তা দিতে চীন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে: মুখপাত্র
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.