Wednesday, June 10, 2026
Live

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক :ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে অর্জিত যুদ্ধবিরতির গতি ধরে রাখার ওপর জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত পুনরায় ছড়িয়ে পড়া ঠেকানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আলাপচারিতায় দার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং শান্তি প্রতিষ্ঠায় চীনের ভূমিকার প্রশংসা করেন। তিনি আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার আগ্রহও প্রকাশ করেন।

ওয়াং ই পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসলামাবাদে আলোচনা আয়োজনের ক্ষেত্রে পাকিস্তান ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক এবং অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হয়ে শান্তি ও সংলাপের পক্ষে কাজ করতে হবে।

চীন ও পাকিস্তানের প্রস্তাবিত পাঁচ দফা শান্তি উদ্যোগকে তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি, তিনি বলেন, আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠায় চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি :সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.