শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বলেন, এ অঞ্চলে যুদ্ধবিরতি ও সংঘাত অবসানে সহায়ক সকল প্রচেষ্টাকে স্বাগত জানায় চীন।
তিনি বলেন, আশা করা যায়, সংশ্লিষ্ট পক্ষগুলো দায়িত্বশীল মনোভাব নিয়ে এবং যুদ্ধবিরতি ও আলোচনার প্রবণতা বজায় রেখে, রাজনৈতিক ও কূটনীতির মাধ্যমে মতভেদ সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাবে।
(শিশির/আলিম/আকাশ)