Wednesday, June 10, 2026
Live

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ না হলে কোনো পক্ষই জয়ী হবে না, চীনের সতর্কবার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ না  হলে কোনো পক্ষই জয়ী হবে না, চীনের সতর্কবার্তা

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী হামলার প্রভাবে গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সম্প্রতি অঞ্চলটিতে সফর শেষে সোমবার গণমাধ্যমের সামনে এ কথা তুলে ধরেন চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত চাই চুন।

সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও মিশর সফর করেছেন। সফরকালে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদ- জিসিসি ও আরব লীগের মহাসচিবদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ইরানের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

চাই চুন আরও জানান, চলমান সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কয়েকটি বিষয়ে অভিন্ন অবস্থান রয়েছে। প্রথমত, তারা যুদ্ধের প্রভাব নিয়ে গভীর উদ্বিগ্ন এবং দ্রুত যুদ্ধবিরতি চায়। দ্বিতীয়ত, বেসামরিক স্থাপনা, বিশেষ করে জীবনযাত্রা ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে জোর দিয়েছে এবং সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছে দেশগুলো।

তৃতীয়ত, হরমুজ প্রণালী বন্ধের বিরোধিতা করেছে সবপক্ষ। তারা মনে করে, এই প্রণালি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি বন্ধ হলে বিশ্বেজুড়ে বিপর্যয় নেমে আসবে। সবশেষ ইরানকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে আরবরা।

বর্তমান পরিস্থিতিতে চীনের ভূমিকার প্রশংসা করে দেশগুলো আশা প্রকাশ করেছে, উত্তেজনা কমাতে বেইজিং আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদী।

তবে, চাই চুন সতর্ক করে বলেন, সংঘাত না থামলে কোনো পক্ষই জয়ী হবে না, শেষ পর্যন্ত ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.