Wednesday, June 10, 2026
Live

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য পারমাণবিক দূষণ মোকাবিলায় প্রস্তুতি চলছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য পারমাণবিক দূষণ মোকাবিলায় প্রস্তুতি চলছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও-এর মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার গতকাল (বৃহস্পতিবার) সিনহুয়া নিউজ এজেন্সিকে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে পারমাণবিক স্থাপনা এবং তেলক্ষেত্রে হামলার ঘটনা তেজস্ক্রিয় ও পরিবেশ দূষণের ঝুঁকি সম্পর্কে যৌক্তিক উদ্বেগ সৃষ্টি করেছে। সংস্থাটি এই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-কে জানিয়েছে যে, তাদের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১৭ মার্চ রাতে হামলা হয়েছে। তবে এতে বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আইএইএ-ও নিশ্চিত করেছে যে, ইরান এবং এর প্রতিবেশী দেশগুলোতে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি এবং ইরানের কোনো পারমাণবিক চুল্লিতে আঘাত হানার কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।

মুখপাত্র আরও বলেন, পারমাণবিক ও পরিবেশ দূষণের ঝুঁকি মোকাবিলার জন্য বিশেষায়িত জনস্বাস্থ্য পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা প্রয়োজন, যা বিশ্বের বেশিরভাগ দেশের বর্তমান সক্ষমতার বাইরে। তিনি উল্লেখ করেন, যদি তেজস্ক্রিয় বা পারমাণবিক পদার্থের নিঃসরণের ঘটনা ঘটে, তবে ডব্লিউএইচও নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করবে: জনস্বাস্থ্যের ঝুঁকি মূল্যায়ন, কর্মী ও তাদের পরিবারের প্রতি যত্ন নেওয়ার দায়িত্ব পালন, জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ, জনস্বাস্থ্য বিষয়ক তথ্য প্রচার এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি প্রতিক্রিয়ায় সহায়তা প্রদান।

লিলি/তৌহিদ/রুবি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.