Wednesday, June 10, 2026
Live

মধ্যপ্রাচ্য সংকটে আলোচনা আয়োজনে প্রস্তুত পাকিস্তান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মধ্যপ্রাচ্য সংকটে আলোচনা আয়োজনে প্রস্তুত পাকিস্তান

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে আলোচনা আয়োজন করতে তার দেশ প্রস্তুত রয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি মিললে পাকিস্তান একটি অর্থবহ ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে সংলাপের আয়োজন করতে আগ্রহী।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে চলমান কূটনৈতিক উদ্যোগকে পাকিস্তান স্বাগত জানায় এবং পূর্ণ সমর্থন দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শরিফের এই বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন।

অন্যদিকে, সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারে ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বলে দেশটির তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে।

একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার ফোনে কথা বলেন। তারা মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.