Wednesday, June 10, 2026
Live

মাছচাষে পরিবর্তন আনবে চীনের নতুন প্রযুক্তির জাহাজ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মাছচাষে পরিবর্তন আনবে চীনের নতুন প্রযুক্তির জাহাজ
নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কুয়াংতোং প্রদেশের চানচিয়াং উপকূলীয় শহরে বুধবার প্রথমবারের মতো ব্যবহার করা হলো চানচিয়াং বে ১ নামের একটি বিশেষ মাছচাষ করার জাহাজ। ভাসমান অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে অবস্থান নির্ধারণ করতে পারে এমন আকুয়াকালচার জাহাজ এটাই বিশ্বে প্রথম। চিয়াংসু তাচিন হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি নির্মিত এই জাহাজে ভাসমান মাছচাষ, স্বয়ংক্রিয় নেভিগেশন, টাইফুন এড়িয়ে চলা এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন করার সুবিধা রয়েছে। জাহাজটি পুরোপুরি চালু হলে এখানে হলুদ ক্রোকার মাছের পরীক্ষামূলক চাষ শুরু হবে। ২০২৬ সালের প্রথম দিকে গোল্ডেন পম্পানোসহ আরও কিছু জাতের মাছ চাষের পরিকল্পনা রয়েছে এতে। জাহাজটি ১৫৪ মিটার লম্বা ও ৪৪ মিটার চওড়া। এর পানির ধারণক্ষমতা ৮০ হাজার ঘনমিটার। বার্ষিক উৎপাদন সক্ষমতা দুই হাজার থেকে পাঁচ হাজার মেট্রিক টন। ফয়সল/শুভ তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.