বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ঘোষিত ১০ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় মানবিক সংকট লাঘব ও পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনার প্রাথমিক ধাপকে সহায়তা দিতেই এই সাহায্য দেওয়া হচ্ছে।
আব্বাস বলেন, চীনের এই উদার সহায়তা দুই দেশের দীর্ঘদিনের মজবুত বন্ধুত্ব, ন্যায়বিচার ও ন্যায্যতার প্রতি চীনের অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি চীনা নেতৃত্বের আন্তরিক সমর্থনের প্রতিফলন। তিনি আরও বলেন, এই সহায়তা দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অবদান রাখবে।
আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতি চীনের ধারাবাহিক সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান মাহমুদ আব্বাস। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন চীনের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
সূত্র: সিএমজি
মানবিক সাহায্যের জন্য প্রেসিডেন্ট সি’কে ধন্যবাদ জানালেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.