Wednesday, June 10, 2026
Live

মার্কিন অর্থমন্ত্রী ও বাণিজ্য প্রতিনিধির সঙ্গে হ্য লি ফেংয়ের ভিডিও বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মার্কিন অর্থমন্ত্রী ও বাণিজ্য প্রতিনিধির সঙ্গে হ্য লি ফেংয়ের ভিডিও বৈঠক

চীন-মার্কিন বাণিজ্য ও অর্থনৈতিক আলোচনার চীনা প্রধান আলোচক ও উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং গতকাল (বৃহস্পতিবার) রাতে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভিডিও বৈঠক করেছেন।

বৈঠকে দুই দেশের নেতাদের মধ্যে বুসান সম্মেলন ও পূর্ববর্তী ফোনালাপে পৌঁছানো গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া পারস্পরিক উদ্বেগের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যাগুলোর যথাযথ সমাধান এবং বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারণ নিয়ে উভয় পক্ষ খোলামেলা, গভীর ও গঠনমূলক আলোচনা করেছে।

সম্প্রতি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উভয় পক্ষ চীন-মার্কিন বাণিজ্য ও অর্থনৈতিক আলোচনা প্রক্রিয়াকে কার্যকর রাখা, ধারাবাহিক ঐকমত্য বৃদ্ধি, মতভেদ দূরীকরণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের সুস্থ, স্থিতিশীল ও টেকসই উন্নয়নে কাজ করতে সম্মত হয়েছে।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.