Wednesday, June 10, 2026
Live

মার্কিন দাবি নাকচ করলেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী: অর্থনৈতিক অবরোধ কি শাস্তিমূলক ব্যবস্থা নয়?

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মার্কিন দাবি নাকচ করলেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী: অর্থনৈতিক অবরোধ কি শাস্তিমূলক ব্যবস্থা নয়?

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ মার্কিন সরকারের ‘কিউবার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি’—এমন দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এই দাবির সমালোচনা করে তা সরাসরি নাকচ করে দেন।

রদ্রিগেজ প্রশ্ন তোলেন, কিউবার ওপর কয়েক দশকের মার্কিন অর্থনৈতিক অবরোধ যদি শাস্তিমূলক ব্যবস্থা না হয়, তবে তা কী? তিনি আরও উল্লেখ করেন যে, কিউবায় জ্বালানি রপ্তানিকারক দেশগুলোকে হুমকি দেওয়া, কিউবার আন্তর্জাতিক আর্থিক লেনদেনে বাধা দেওয়া এবং মার্কিন নাগরিকদের কিউবা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা—এগুলো কি শাস্তিমূলক পদক্ষেপ নয়?

এ ছাড়া তথাকথিত ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে কিউবাকে তালিকাভুক্ত করা এবং লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের একাধিক দেশের সরকারকে চাপ দিয়ে কিউবার সাথে চিকিৎসা সহায়তা চুক্তি বাতিল করাকেও তিনি মার্কিন শত্রুতার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.