Wednesday, June 10, 2026
Live

মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্টকে সি চিন পিংয়ের অভিনন্দন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্টকে সি চিন পিংয়ের অভিনন্দন

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে অভিনন্দন জানিয়েছেন। ‍শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ ও এর নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে চীনের আগ্রহের কথা জানান।

অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীন ও মিয়ানমার পাহাড় ও নদী দ্বারা সংযুক্ত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং দুই দেশের জনগণ দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।

তিনি বলেন, উভয় দেশের যৌথভাবে গৃহীত শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চনীতির নির্দেশনায় চীন ও মিয়ানমার সম্প্রীতির সঙ্গে সহাবস্থান করে আসছে, সুখে-দুঃখে একে অপরকে সমর্থন করছে এবং নিজ নিজ মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে চলেছে, যা চীন-মিয়ানমার অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়ের গভীর চেতনাকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে।

সি গত বছর মিন অং হ্লাইংয়ের সঙ্গে তার দুটি বৈঠকের কথা উল্লেখ করেন এবং একটি অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন চীন-মিয়ানমার কমিউনিটি গঠনে গতি আনার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ ঐকমত্যের কথা জানান। তিনি বলেন, উভয়পক্ষই বিষয়টি সক্রিয়ভাবে অনুসরণ করছে।

চলতি বছর চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬-৩০) সূচনা হয়েছে এবং মিয়ানমার রাজনৈতিক রূপান্তর ও জাতীয় উন্নয়নের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে—এই বিষয়টি উল্লেখ করে সি বলেন, তিনি চীন-মিয়ানমার সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন।

তিনি নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীর করতে এবং একটি অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন চীন-মিয়ানমার কমিউনিটির গভীরতর ও আরও সুদৃঢ় উন্নয়নে পথনির্দেশনা দিতে তার আগ্রহ প্রকাশ করেন। এর মাধ্যমে উভয়দেশের জনগণের জন্য বৃহত্তর সুবিধা বয়ে আনা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখা সম্ভব হবে।

৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং শুক্রবার মিয়ানমারের সংসদে অর্ধেকের বেশি ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্টে নির্বাচনে জয়ী হন।

এ ছাড়াও শুক্রবার, ভাইস-প্রেসিডেন্ট হান চেং মিয়ানমারের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইউ নিও স এবং নান নি নি আয়েকে অভিনন্দন জানিয়েছেন।

হাশিম/লুৎফর

তথ্য ও ছবি: চায়না ডেইলি/সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.